রাজনৈতিক জীবনে মোকাবিলা করেছেন দুই শতাধিক মিথ্যা মামলা, অমানবিক নির্যাতন এবং সাড়ে চার বছরের কারাজীবন। এমনকি ৬৭ দিনের রিমান্ড নিয়ে নির্যাতনের মধ্যে দিয়ে তাকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়। জামিন আদেশ থাকার পরেও বারবার জেলগেট থেকে তুলে নিয়ে আবার গ্রেফতার করা হতো। এমনকি ক্রসফায়ারের চেষ্টাও করা হয়েছিল। শুধু এখানেই শেষ নয় তার অন্তঃসত্ত্বা স্ত্রী চিকিৎসককে র্যাব দিয়ে তুলে নিয়ে নির্যাতন করে গর্ভে থাকা শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। এত নির্যাতন-মামলা, জেল-জুলুমের পরও ড. মাসুদ দাঁড়িয়েছেন মানুষের পাশে, মানুষের অধিকারের পক্ষে। তিনি ছিলেন অটল, তিনি আছেন দৃঢ়।
প্রকাশক ও সম্পাদকঃ-বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক,মোঃ ফোরকান কাজী