নোটিশ
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদক:মোঃ বোরহান হাওলাদার জসিম বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটক করছে পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ ৫৩২৬.০০ পাঠক বার পড়া হয়েছে
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"4e80dc08584b4d78b556431424023553","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটক করছে না গাজীপুর জেলার কাশিমপুর থানা, শ্রীপুর থানা এবং টাঙ্গাইল জেলার সদর থানা, বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশ। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সোনাকান্দা গ্রামের মৃত মুক্তার এর ছেলে রফিকুল ইসলাম মামুন।

অভিযোগে গাজীপুর জেলার কাশিমপুর থানার শৈলডুবি গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে আওয়ামী লীগের অর্থদাতা মাহাবুবুর রহমান (৫০) সহ হত্যা মামলার আসামি আরও অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যাহার বর্তমান ঠিকানা হাউজ নং ১৭, রোড নং ২৭, সেকশন ৭, উত্তরা, ঢাকা। নিরব কাশিমপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার সাইফুল ইসলাম, পিতা- হাসেম, মজনু ফকির, শফিক মোড়ল, আবু বক্কর, লিটন মোড়ল গং সহ আওয়ামী লীগের অর্থদাতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি হওয়ার পরও আরও অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিরব শ্রীপুর থানা পুলিশ।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও তার পুত্র মুহিত হত্যা সহ একাধিক মামলার আসামি মহব্বত হোসেন, পিতা- মান্নান, সাং দিঘুলিয়া, থানা- সদর,, আলমগীর, পিতা- হযরত, সাং কাজীপুর, থানা- সদর,, আতোয়ার , পিতা- মৃত জসিম, সাং বেনাড়ীপাড়া, থানা- সদর,, সুলতানা কবির, পিতা- শফিকুল, সাং পোড়াবাড়ী, থানা- সদর, সহ আরও অনেকেই হত্যা মামলার আসামি থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও টাঙ্গাইল সদর থানা পুলিশ আটক করছে না।

বাসাইল উপজেলার মৃত হালিম মাস্টারের ছেলে শাহিন তালুকদার ও সখিপুর উপজেলার আওয়ামী লীগের অর্থদাতা ও বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি সেলিম আল মামুন, নুরে আলম মুক্তা, জুবায়ের হোসেন, দেলোয়ার হোসেন ও সুলতান শরীফ পান্না সহ আরও অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটক করছে না বাসায় থানা ও সখিপুর থানায় বর্তমান দায়িত্বে থাকা পুলিশ।

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার উল্লেখিত আসামিরা ছাড়াও আরও অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এসব থানার দায়িত্বে থাকা ওসি’রা এবং এস আই’য়েরা এসব আসামিদের গ্রেফতার করছে না, কোন কারণে/কোন অদৃশ্য শক্তি/কোন মোটা অংকের অর্থের বিনিময়ে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা