নোটিশ
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদক:মোঃ বোরহান হাওলাদার জসিম বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নওগাঁয় বিএনপি সন্ত্রাসীঅতর্কিত হামলায়-জামায়াতের নেতাকর্মী ১০ আহত

জনতার মাধ্যমে রিপোর্ট / ৬৪ ৫৩২৬.০০ পাঠক বার পড়া হয়েছে
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁয় বিএনপি–জামায়াতের সংঘর্ষ

নওগাঁয় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর চারজন ও বিএনপির একজন কর্মীকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, প্রচারণার অংশ হিসেবে নওগাঁ–৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম ওই এলাকায় যান। প্রচারণা শেষে কর্মী–সমর্থকদের সঙ্গে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় গোপাই গ্রামের কয়েকজন বিএনপি কর্মী ওই এলাকার একটি বাড়িতে ভিডিও ধারণ করেন।

ভিডিও ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জামায়াতের কয়েকজন কর্মীকে একটি বাড়িতে অবস্থান করতে বাধ্য করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে নেয়।

আহত বিএনপি কর্মী রাকিব হাসান বলেন, ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।

অন্যদিকে আহত জামায়াত কর্মী হাসান প্রামাণিক বলেন, ভিডিও ধারণের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করা হয় এবং পরে তাঁদের ওপর হামলা চালানো হয়।

নওগাঁ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আব্দুর রহিম অভিযোগ করে বলেন, গণসংযোগ শেষে প্রার্থী একটি বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় হামলার ঘটনা ঘটে, এতে তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

তবে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের কর্মীরাই প্রথম হামলা চালিয়েছে এবং বিএনপির কর্মীরা আহত হয়েছেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা