জামালপুরে দেওয়ানগন্জে মডেল থানার সামনে পুরাতন ব্রক্ষপুত্র নদে ড্রাম সেতু ভেঙ্গে ০৫ শিশুর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানায়।
শনিবার(২১ মার্চ) ঈদের দিন বিকালে দেওয়ানগন্জ মডেল থানার সামনে পারাপার হিসাবে ব্যবহার করা হয় একটা ভাস্যমান ড্রাম সেতু।দীর্ঘদিন যাবৎ দেওয়ানগন্জের বিভিন্ন চরাঞ্চচলের মানুষ এই ড্রাম সেতু ব্যবহার করে দেওয়ানগন্জ শহরে প্রবেশ করে।সেতুটি দীর্ঘদিনের হলেও প্রশাসন মেরামতের কোন নজর দেন না বলে জানান গ্রামবাসী।ফলে ২১ শে মার্চ ঈদ আনন্দে ঘুরতে আসা বিভিন্ন এলাকার অতিরিক্ত যাত্রী ঐ সেতুতে উঠার পর সেতুটি পানিতে উল্টে যায়।ফলে বিভিন্ন যাত্রী সাঁতার কেটে উঠলেও ০৫ শিশু সাঁতার কাঁটতে না পারায় তাঁদের পানিতেই মৃত্যু হয়।ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় ০৫ শিশুর নিথর মরাদেহ উদ্ধার করা হয় এবং শান্তি নামে একজন হাসপাতালে ভর্তি হন।নিহতরা হলেন,ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামুনী(১০)ও ছেলে নিহাত(১২),ঝালুরচর গ্রামের শেরালের ছেলে আব্দুল মোতালেব(৬) ও মেয়ে খাদিজা(১২) এবং বেলতলী গ্রামের হাবিবুল্লার ছেলে আবির(১৪)
এ বিষয়ে বেসামরিক পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদাউজ্জামান মিল্লাত বলেন,এই দূর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দু:খ প্রকাশ করছি আমাদের তরফ থেকে সরকারের পক্ষ থেকে।অনুদান দিয়ে তো পূরণ হয় না সবকিছু।তারপরেও যেহেতু অস্বচ্ছল পরিবার যেগুলো আছে,তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি খরে যাবো।আমরা ইতিমধ্য একটা ব্রীজ করার জন্য,পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং এখানে একটা স্বায়ী ব্রীজ নির্মাণ হবে।
প্রকাশক ও সম্পাদকঃ-বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক,মোঃ ফোরকান কাজী