জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলা বিএনপি'র ৬ নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াত ইসলামীর আদর্শে মুখরিত হয়ে নির্ভয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তারা জামায়াত ইসলামকে সমর্থন করে যোগদান করেন।
নব্য যোগদানকৃত বিএনপির নেতাকর্মীরা হলেন, ইসলামপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল, সদস্য মো: লাবলু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ খালেকুজ্জামান, মো: নুরে সিদ্দিকী ও মো: ওয়াসিম শেখ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. ছামিউল হক ফারুকী তাঁদের স্বাগত জানান এবং তাঁর নিজ দলের আদর্শে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, পৌর জামায়াতের আমীর মাসুমসহ অন্যান্যরা।জামায়াত ইসলামীতে নব্য যোগদানকৃত নেতাকর্মীরা বলেন, আমরা কোন লোভ বা ভয়ের শিকার হয়ে নয় বরং জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণীত হয়ে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম এবং জামায়াত ইসলামীর আদর্শ বুকে ধারণ করে আগামীতে জামায়াত ইসলামীকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবো ইনশাল্লাহ।
১০.০৪.২৬
প্রকাশক ও সম্পাদকঃ-বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক,মোঃ ফোরকান কাজী