নোটিশ
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদক:মোঃ বোরহান হাওলাদার জসিম বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ ০০০.০০ পাঠক বার পড়া হয়েছে
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

(মঙ্গলবার) দৈনিক সময়ের কন্ঠ পত্রিকাটি ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন সিনিয়র বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর গনি মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোঃ সরকার জামাল।উপস্থিত ছিলেন দৈনিন সময়ের কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জাকির হোসেন।সভাপতিত্ব করেন দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার চেয়ারম্যান/সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম। প্রধান অতিথি বক্তব্যে বলেন সাংবাদিক হলো জাতির বিবেক, সমাজের দর্পন। সাংবাদিকতা হলো গণতান্ত্রিক রক্ষক। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকাটি আমার জানামতে সমাজের কোন নেতিবাচক বিষয়ের সাথে আপোষ করে না বরং সমাজ ও রাষ্ট্রের সকল ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরে জনকল্যাণ কাজে পত্রিকাটি নিজের অবস্থানকে পরিষ্কার করে দেশের উন্নয়ন সফলতাকে তুলে ধরেছে। তিনি দৈনিক সময়ের কন্ঠ পত্রিকাটি সামনে আরো দেশের উন্নয়ন সফলতা কাজে অগ্রসর হবে এমন প্রত্যাশা করেন। বিশেষ অতিথি বক্তব্যে বলেন সমাজের দর্পন হিসেবে দৈনিক সময়ের কন্ঠ সব খবর তুলে ধরে গণতান্ত্রিক সেবা দিবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ। মোঃ শাহীন মিয়া, সাদ্দাম হোসেন, মোঃ এনামূল মিয়া এবং প্রমুখ।অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে বলেন সাংবাদিকতা হলো সমাজের দর্পন, যা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য সাহসিকতার সাথে জনগণের সামনে তুলে ধরে গণতন্ত্রকে রক্ষা করা। তিনি আরো বলেন সাংবাদিকতার হলো সমাজের অন্ধকারে আলো ফেলা। তাই সাংবাদিককে জাতির বিবেক বলা হয়। সাংবাদিকতা করলে অনেক বাধার সম্মখীন হতে হবে। তাই বলে অন্যায়কে প্রশয় দেওয়া যাবেনা। তিনি আরো বলেন সাদাকে সাদা,কালোকে কালো বলতে হবে। আজকে আমার পত্রিকার ২৮ বছর পূতি হয়েছে। আমি অন্যায়ের সাথে কোনো রকম আপোষ করেনি যার ফলে অনেক মামলার সম্মখীন হই। তারপরও হাল ছাড়িনি। নানা চড়াই উৎরাই পেরিয়ে ভয়ংকর সময় পার করেও পত্রিকাটি এখনও পাঠক সমাজের টেবিলে পৌঁছে দিচ্ছি।তিনি আরো বলেন সাংবাদিকদের মধ্যে কোন বিভেদ না রেখে এক ও অভিন্ন পথে অগ্রসর হয়ে দেশের সংবাদপত্রকে আরও এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা