জামালপুর, বকশীগঞ্জে ভ্রাম্যমান আদালত এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে।
শনিবার (২৮ মার্চ) রাতে পৌর এলাকার চন্দেরবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবাসী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দেরবন এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাসুদ রানা অরফে মাতুনের (৩৫) বাড়িতে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
এ সময় অবৈধভাবে মজুদ করে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত তেল ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, অবৈধভাবে মজুতকৃত ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে তেল বিক্রি করা হয়েছে।তাছাড়া জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের কারণে যদি কেউ তেল মজুদ করে বেশি দামে বিক্রি করে,তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৯.০৩.২০২৬