গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জব্বার মিয়া নথি প্রতি ৫ হাজার থেকে ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার এমনকি ১ লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছেন। এতে ভূমি সেবা প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সেবা প্রত্যাশীরা অভিযোগ করে জানান, টাকা দিলে তাদের খারিজ করার জন্য প্রস্তাব যায়, না দিলে বাতিল করে দেয় ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জব্বার মিয়া।
এদিকে ভূমি অফিসে কয়েকজন দালাল মিলে একটি চক্র তৈরি করে নিয়েছে, যা নিয়ে সেবা প্রত্যাশীরা চরম ভোগান্তিতে আছে।
একাধিক সেবা প্রত্যাশী জানান, কয়েকজন দালাল তাদের কাছ থেকে টাকা নিয়ে নামজারি ও জমা ভাগ করে দিবে বলে কয়েক মাস ধরে ঘুরাচ্ছে। এদিকে তাদের সাংসারিক ও ব্যবসায়িক বৈধ কাজের জন্য টাকা প্রয়োজন হলেও জমির নামজারি ও জমাভাগ না থাকায় উত্তর জমি বিক্রি করতে পারছেন না, যার কারণে তারা ব্যাপক সমস্যায় আছেন।
এ বিষয়ে সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জব্বার মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, দালালদের বিষয়ে তার কিছু জানা নেই। অথচ ভূমি অফিসের নথি নাড়াচাড়া করতে এবং অফিসের অধিকাংশ কাজই এসব দালালেরা করতেছে।