নোটিশ
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদক:মোঃ বোরহান হাওলাদার জসিম বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

টাঙ্গাইলে নবম শ্রেণির ছাত্রীর প্রেমের টানে চীনা নাগরিকের আগমন

তথ্য ও চিত্রঃ মোঃ আমিনুল ইসলাম গোপালপুর উপজেলা প্রতিনিধিঃ / ৫৬ ০০০.০০ পাঠক বার পড়া হয়েছে
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, নিয়মিত টিকটক ব্যবহারের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে চীনের এক নাগরিকের যোগাযোগ শুরু হয়। পরে তারা উইচ্যাটে নিয়মিত কথা বলতে থাকেন।

পরবর্তীতে সেই সম্পর্কের টানেই চীনা নাগরিকটি বাংলাদেশে এসে সরাসরি ঘাটাইলে ওই ছাত্রীর বাড়িতে হাজির হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে দূরদেশের মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ তৈরি হচ্ছে। তবে অল্প বয়সে এমন সম্পর্ক গড়ে ওঠা নিয়ে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। অনেকেই বলছেন, সন্তানের অনলাইন কার্যক্রমের প্রতি পরিবারকে আরও সচেতন ও নজরদারির মধ্যে রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা