নোটিশ
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদক:মোঃ বোরহান হাওলাদার জসিম বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

মাদারগন্জে আওয়ামীলীগের ১০ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর: / ৩ ০০০.০০ পাঠক বার পড়া হয়েছে
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার পৌর আওয়ামীলীগের ১০ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে আত্মসমার্পন করায় বিজ্ঞ আদালত জামিন নামন্জুর করে উক্ত নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে । রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন।
আসামীরা হলেন, মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, শহর যুবলীগের সদস্য মামুনুর রশিদ, ৩নং গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জুয়েলসহ আলী আজম, রতন, মির্জা তওহীদ, মামুন এবং মানিক।
এ বিষয়ে সিজেএম কোর্ট জামালপুরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেনকে ফোন করা হলে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিটিং এ থাকায় এসআই (নিরস্ত্র) মো: গোলজার আলমের সাথে যোগাযোগ করতে বলেন।
পরে এসআই মো: গোলজার আলম বলেন, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অন্যান্য মামলা থাকাই তারা আজ জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করেছিল। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
১৯.০৪.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা