• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মো: রাশেদুজ্জামান খান-কে সমগ্রহ বাংলাদেশ নিজস্ব প্রতিনিধি (সাংবাদিক) হিসেবে নিয়োগ প্রদান করা হলো গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে নাফরিজা শ্যামা-খালেকুজ্জামান-আশরাফুল হক-জুবায়ের-সাইদুলের ১০০ কোটি টাকার অনিয়ম সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি মেলান্দহে ৯ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার জামালপুরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন জলবায়ু পরিবর্তনে সচেতনতাবৃদ্ধি, দূর্যোগঝুঁকি মোকাবেলায়  র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি, সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন বাণিজ্যের গতিশীলতা আর অর্থনীতির ভিত: কোন পথে হাঁটছি আমরা? মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

মেলান্দহে ৯ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

জামালপুর জেলাধীন মেলান্দ উপজেলার ভাবকিতে শিশুকে হত্যার অভিযোগে মা কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলেন, গতকাল রাতে হুমায়ুন কবির (২৫), শ্রাবন্তী আক্তার (২০) দম্পতির একমাত্র ৯ মাস বয়সী শিশু সন্তান শাওন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে হুমায়ুন কবিরের ঘুম ভাঙলে তাকিয়ে দেখেন ঘরের সামনের এবং পিছনের দুটি দরজাই খোলা। বিছানায় স্ত্রী শ্রাবন্তী আক্তার ও শিশু সন্তান শাওন নেই। এরপর তিনি তাদেরকে খুঁজাখুঁজি শুরু করেন। খুঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক আত্মীয় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনকে দেখতে পায়। সেখানে শিশু শাওনের মা শ্রাবন্তী আক্তারকেও  দেখতে পায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ও হুমায়ুন কবিরের স্বজনরা শ্রাবন্তী আক্তারকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন।
অভিযুক্ত শ্রাবন্তী আক্তার বলেন, রাত সাড়ে তিনটার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে উঠে দরজা খুলে দেয়। এ সময় মুখোশ পরা ব্যক্তি তার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে ভাবকী বাজার এলাকায় নিয়ে নামিয়ে দেয়। সিএনজি অটোরিকশা থেকে নামানোর পর কিছুটা জ্ঞান ফিরে পাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে বেঁধে রাখে।
হুমায়ুন কবির বলেন, এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছে। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। তার বাবার বাড়ি এবার আসার সময় মোবাইল রেখে আসছে। আমার স্ত্রী আমার শিশুকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার বিচার সালিস হয়েছে। ওই আমার ছেলেকে মেরে ফেলছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলন,পোষ্টমেডাম হয়ে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছেলের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা নাম্বার ২৯।
২৮.০৬.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা