নোটিশ
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদক:মোঃ বোরহান হাওলাদার জসিম বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শিশু কিশোরদের পুরুষ্কার,

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর: / ৬৬ ০০০.০০ পাঠক বার পড়া হয়েছে
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) শহরের দেওয়ানপাড়া এলাকায় ভাষা দিবস ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে ধ্রবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহায়তায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
প্রতিযোগীতা শেষে পাঠাগারের মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহির খালেক-উজ-জামান।তাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ.এ.কে মাহমুদুল হাসান দারা। অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সচেতন নাগরিক কমিটি জামালপুরের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামাল, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন। বক্তারা বলেন, ১৯৫২ সালে এদেশের মানুষকে বুকের রক্ত দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করতে হয়েছে। পরবর্তীতে ভাষা আন্দোলনের চেতনা এদেশের মানুষকে স্বাধীনতা আন্দোলনের দিকে ধাবিত করে। আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্ন রাখতে ভাষা চর্চা ও বিকাশে অবদান রাখতে হবে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন বাচিক শিল্পী দেবজ্যোতি সেন শর্মা, লিটন কাদরি ও সাগর মুখার্জি। রচনা প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিচারক ছিলেন ইমরান আহমেদ।এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন গুনী জন।
০৭.০৩.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা