নোটিশ
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদক:মোঃ বোরহান হাওলাদার জসিম বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

জামালপুরে হেরোইন ১শত ৪ গ্রাম ও ইয়াবা ১ হাজার ৫ শত পিসসহ এক নারী গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর: / ১১ ০০০.০০ পাঠক বার পড়া হয়েছে
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জামালপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক নারীর কাছ থেকে হেরোইন ১শত ৪ গ্রাম ও ইয়াবা ১ হাজার ৫ শত পিসসহ লকসি বেগম (৪১) নামের ওই নারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে জামালপুর পৌর এলাকার পূর্ব কাঁচারীপাড়া থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতারকৃত লকসি বেগম ইসলামপুর উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে এবং লেবু বেপারীর স্ত্রী। বর্তমানে তিনি বসবাস করেন জামালপুর সদরের পূর্ব কাঁচারীপাড়া।

পুলিশের সূত্রে , মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মেষ্টা খানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে লকসি বেগমকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাকে তল্লাশি করে ২০টি পুটলায় পেচানো হেরোইন ১ শত ৪ গ্রাম এবং ইয়াবা ১ হাজার ৫ শত পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা এবং ইয়াবার বর্তমান মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। তার কাছ থেকে সর্বমোট ১৪ লক্ষ ৯০ হাজার টাকার মাদক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লকসি বেগম স্বীকার করেন যে, সে দীর্ঘদিন থেকে মাদক কারবারের সাথে জড়িত এবংএ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃত ওই নারীর কোন ছবি প্রকাশ করেনি পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের অবস্থান কঠোর ও আপসহীন। জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
১৫.০৪.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা