• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মো: রাশেদুজ্জামান খান-কে সমগ্রহ বাংলাদেশ নিজস্ব প্রতিনিধি (সাংবাদিক) হিসেবে নিয়োগ প্রদান করা হলো গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে নাফরিজা শ্যামা-খালেকুজ্জামান-আশরাফুল হক-জুবায়ের-সাইদুলের ১০০ কোটি টাকার অনিয়ম সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি মেলান্দহে ৯ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার জামালপুরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন জলবায়ু পরিবর্তনে সচেতনতাবৃদ্ধি, দূর্যোগঝুঁকি মোকাবেলায়  র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি, সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন বাণিজ্যের গতিশীলতা আর অর্থনীতির ভিত: কোন পথে হাঁটছি আমরা? মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

খিলগাঁওয়ে প্রতিবন্ধী ফাউন্ডেশনের নামে প্রতারণা: ১৩৫ পরিবারের দেড় লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন -এর নামে প্রতারণা করে ১৩৫ জন প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খিলগাঁও থানাধীন ভূইয়াপাড়া এলাকার বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, মোঃ রিয়াদ (৪০) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ‘লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন’ নামে একটি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা পরিচালনা করে আসছিলেন।

বিবাদী রিয়াদ প্রতিবন্ধী ও তাদের পরিবারকে পণ্য ও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সামান্য সদস্য ফি বাবদ টাকা সংগ্রহ শুরু করেন। মনিরুল ইসলামসহ তার পরিচিত শাহিনা আক্তার তুহিন ও রনি খান-এর মাধ্যমে ১৩৫ জন প্রতিবন্ধী পরিবারকে ফাউন্ডেশনের প্রাথমিক সদস্য করা হয়।

অভিযোগে বলা হয়, ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত ১৩৫ জন সদস্যের কাছ থেকে প্রাথমিক সদস্য ফি বাবদ মোট ১ লাখ ৬২ হাজার টাকা* সংগ্রহ করেন রিয়াদ। কিন্তু পরে তিনি প্রতিশ্রুত সহায়তা না দিয়ে গোপনে এলাকা ছেড়ে চলে যান।

ভুক্তভোগী পরিবারগুলো টাকা ফেরত চাইলে মনিরুল ইসলাম ও তার সহযোগীদের ওপর চাপ সৃষ্টি করে। অভিযুক্তের মোবাইল ফোনে যোগাযোগ করলে কখনো ফোন বন্ধ পাওয়া যায়, কখনো কল কেটে দেওয়া হয়। সঠিক ঠিকানা ও অবস্থান জানতে চাইলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী পরিবারগুলোর সরলতার সুযোগ নিয়ে পূর্বপরিকল্পিতভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা এলাকার লোকজনের সঙ্গে আলাপ করে থানায় অভিযোগ দায়ের করেছি।

খিলগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। প্রতারিত পরিবারগুলো দ্রুত টাকা উদ্ধার ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা