• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মো: রাশেদুজ্জামান খান-কে সমগ্রহ বাংলাদেশ নিজস্ব প্রতিনিধি (সাংবাদিক) হিসেবে নিয়োগ প্রদান করা হলো গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে নাফরিজা শ্যামা-খালেকুজ্জামান-আশরাফুল হক-জুবায়ের-সাইদুলের ১০০ কোটি টাকার অনিয়ম সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি মেলান্দহে ৯ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার জামালপুরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন জলবায়ু পরিবর্তনে সচেতনতাবৃদ্ধি, দূর্যোগঝুঁকি মোকাবেলায়  র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি, সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন বাণিজ্যের গতিশীলতা আর অর্থনীতির ভিত: কোন পথে হাঁটছি আমরা? মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

বৃদ্ধা মা ও গৃহবধূকে মারধর ও ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোদারপাড়া এলাকার বাসিন্দা শাহেনা আক্তার বৃদ্ধা শাশুড়ি ও নিজেকে মারধর, অপমান এবং ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগে কক্সবাজার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৯ মে ২০২৬ তারিখ রোজ: শুক্রবার গভীর রাতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম শিফাতুল মাজদারের নির্দেশে এস আই আশরাফ ও এএসআই জহিরসহ কয়েকজন পুলিশ সদস্যসহ কিছু ভাড়াটিয়া লোকজন সঙ্গে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, কোনো প্রকার আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই প্রবাসী মোহাম্মদ শাহজাহানের বৃদ্ধা মা এবং তার স্ত্রী শাহেনা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়।

আবেদনে আরও বলা হয়, একপর্যায়ে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়, যার ফলে তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং পরদিন তালাকপ্রাপ্ত নারী শাহেদা সুলতানা বিউটিকে পুনরায় ওই বাড়িতে প্রবেশ করানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শাহেনা আক্তার তার আবেদনে দাবি করেন, এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয়দের মাঝেও উদ্বেগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে তিনি পুলিশ সুপারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আবেদনকারী আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা