• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মো: রাশেদুজ্জামান খান-কে সমগ্রহ বাংলাদেশ নিজস্ব প্রতিনিধি (সাংবাদিক) হিসেবে নিয়োগ প্রদান করা হলো গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে নাফরিজা শ্যামা-খালেকুজ্জামান-আশরাফুল হক-জুবায়ের-সাইদুলের ১০০ কোটি টাকার অনিয়ম সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি মেলান্দহে ৯ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার জামালপুরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন জলবায়ু পরিবর্তনে সচেতনতাবৃদ্ধি, দূর্যোগঝুঁকি মোকাবেলায়  র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি, সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন বাণিজ্যের গতিশীলতা আর অর্থনীতির ভিত: কোন পথে হাঁটছি আমরা? মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

বাংলাদেশ ও ভারত সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা, সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর:
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজলার সীমান্তে রামরামপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় আজ পাওয়া গেছে। বৃদ্ধের নাম ষষ্ঠি চন্দ্র বর্মন (৬৮)। বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি একই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে।

দীর্ঘ ২৪ ঘন্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূণ্য রেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকার পর তাকে বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)উদ্ধার করে। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।

দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর আজ তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা এলেই তাদের কাছে হস্তান্তর করা হবে জানান ধানুয়া কামালপুর বিজিবি। বর্তমানে থানায় অবস্থান করছেন ওই বৃদ্ধ।
এর আগে গতকাল বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিজিবি। পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। বৃদ্ধকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। স্বজনরা এলে যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১.০৬.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা