• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব দেওয়ানগন্জ তিলকপুরবাসীর প্রত্যাশা দাবি মোদের একটাই, নদী ভাঙ্গন রোধ চাই আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন মকবুল হোসেন নন্দীপাড়া জমি হবিগঞ্জ জেলায় নিয়ে প্রতারণার অভিযোগ, ১৬ ওয়ারিশকে না জানিয়ে দলিল করলেন আব্দুল সাত্তার কে মামলার হুঁশিয়ারি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অফিস উদ্বোধন জামালপুরে রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের দাবিতে  মানববন্ধন, পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

থানায় জিডি ঈদগাঁওয়ে ডাক্তার ইউসুফ আলীর সংবাদ সম্মেলন

আলা উদিদন, ঈদগাঁও, কক্সবাজার।
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঈদগাঁওয়ে ডাক্তার ইউসুফ আলীর সংবাদ সম্মেলন
ডেইলি সংবাদ পার্বত্য জেলা বান্দরবানের লামা-আলীকদমে ম্রো শিশুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলে ‘নেত্র নিউজ’-এ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক মো. ইউসুফ আলী। সোমবার (৪ মে) রাত পৌনে ১০টার দিকে কক্সবাজারের ঈদগাঁও মডেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ডাক্তার ইউসুফ আলী দাবি করেন, নেত্র নিউজে তাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ডাঃ ইউসুফ আলী তার বক্তব্যে উল্লেখ করেন: স্বাধীনভাবে ধর্ম পালন ও প্রচারের অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো তার কাজ নয়। বরং ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়েই অনেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন।

পাহাড়ে দীর্ঘকাল ধরে নির্দিষ্ট কিছু মহলের মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদের দীক্ষিত করার প্রক্রিয়া সচল থাকলেও, ইসলামের প্রচার দেখে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং এই ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ঈদগাহ্ মডেল হাসপাতালের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় কর্মরত সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একই ইস্যুতে এদিন বান্দরবানের লামা ও আলীকদমেও নেত্র নিউজের প্রতিবেদনের বিরুদ্ধে স্থানীয় জনতা ও ম্রো সম্প্রদায়ের একাংশ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেখানেও বক্তারা দাবি করেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এ ধরনের বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা