• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব দেওয়ানগন্জ তিলকপুরবাসীর প্রত্যাশা দাবি মোদের একটাই, নদী ভাঙ্গন রোধ চাই আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন মকবুল হোসেন নন্দীপাড়া জমি হবিগঞ্জ জেলায় নিয়ে প্রতারণার অভিযোগ, ১৬ ওয়ারিশকে না জানিয়ে দলিল করলেন আব্দুল সাত্তার কে মামলার হুঁশিয়ারি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অফিস উদ্বোধন জামালপুরে রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের দাবিতে  মানববন্ধন, পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

গণমাধ্যমে প্রকাশিত খন্ডিত অডিও রেকর্ড এর বিরুদ্ধে জামালপুর জেলা শ্রমিকদল সভাপতির সংবাদ সম্মেলন

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জামালপুরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি ও জেল মৎস্যজীবী দলের সভাপতি অডিও কল রেকর্ড
এডিট করে খন্ডিত আকারে অডিও রেকর্ড প্রকাশ করার প্রতিবাদে জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো:আব্দুস সোবাহান
সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (৪ মে) দুপুরে শহরের মুকুন্দবাড়ী এলাকায় জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরের গত ১৯ এপ্রিল জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে চর যথার্থপুর পর্যন্ত বালুমহাল ইজারার দরপত্র দাখিলে শেষ দিন ধার্য্য ছিলো। গত ১৮ এপ্রিল জামালপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে চর যথার্থপুর পর্যন্ত বালুমহাল ইজারার সিডিউল ক্রয়কারীদের সমঝোতার জন্য সদর আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুনের কার্যালয়ে ডেকে নেয়। সংসদ সদস্য ফোন করে সমঝোতার আহবান জানান এবং সেই রাতেই সবার বাড়ী বাড়ী গিয়ে সকল সিডিউল জমা নেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পরের দিন ১৯ এপ্রিল সকালে সংসদ সদস্যের কার্যালয়ে সমঝোতার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় ৯নং ওয়ার্ড (পূর্ব শাখা) বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের আমেনা এন্টারপ্রাইজকে বালুমহাল ইজারার সর্বোচ্চ দরদাতা  সিদ্ধান্ত করার হয়। সর্বোচ্চ দরদাতাসহ তিনটি সিডিউল টেন্ডার বাক্সে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম জমা দিবেন এবং তাঁর কাছে আমরা বিডিসহ সকল কাগজপত্র জমা দেই। কিন্তু সদর আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নির্দেশে গোপনে শামীম মাস্টারের স্ত্রীর নামে লাইসেন্সকে সর্বোচ্চ দরদাতা হিসেবে দরপত্র জমা দেয়া হয়। জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান আরও বলেন, এ বিষয়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমকে ফোন করলে, সে জানায় সংসদ সদস্যের নির্দেশেই এই কাজ হয়েছে। এ সময় তার সাথে আমার ফোনে বিভিন্ন কথপোকথন হয়। কিন্তু কথপোকথনের অডিও কল রেকর্ড খন্ডিত আকারে এডিট করে প্রচার করা হয়েছে। আমাকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার  এই অপচেষ্টা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।প্রকৃত ঘটনাটি আপনাদের মাধ্যমে প্রকাশ করে দেশবাসীকে সত্য ঘটনা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
০৪.০৫.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা