• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব দেওয়ানগন্জ তিলকপুরবাসীর প্রত্যাশা দাবি মোদের একটাই, নদী ভাঙ্গন রোধ চাই আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন মকবুল হোসেন নন্দীপাড়া জমি হবিগঞ্জ জেলায় নিয়ে প্রতারণার অভিযোগ, ১৬ ওয়ারিশকে না জানিয়ে দলিল করলেন আব্দুল সাত্তার কে মামলার হুঁশিয়ারি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অফিস উদ্বোধন জামালপুরে রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের দাবিতে  মানববন্ধন, পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

ইসলামপুরে  ১৬ বছর বয়সী  কিশোরীকে গণ ধর্ষণের দায়ে  মৃত্যুদন্ড ৩

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জামালপুর জেলাধীন ইসলামপুর উপজলার শিলদহ গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের দায়ে ৩ জনকে মৃত্যুদন্ড ও ১ জনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন,ইসলামপুর উপজেলাধীন বেলগাছা ইউপি শিলদহ গ্রামের আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)।
খালাস আসামী হলেন,একই গ্রামের মুনতাজের ছেলে মো: সাদিক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: ফজলুল হক জানান, জামালপুরের ইসলামপুর উপজেলাধীন শিলদহ গ্রামের ১৬ বছরের এক কিশোরীর সাথে একই এলাকার সাদিকের প্রেমের সম্পর্ক ছিলো। গত ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই কিশোরীকে বাড়ীর পাশের ক্ষেতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করাব্যবস্থায় সেখানে সুযোগ সন্ধানী শিপন, ইব্রাহীম ও ইউসুফ উপস্থিত হলে সাদিক দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি এলাকার লোকজনকে জানিয়ে দিবে বলে ,এই ভয় দেখিয়ে ওই তিনজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। পরে ওই তিনজন কিশোরীকে তার বাড়ীতে পৌছে দেয়। এই ঘটনায় ওই বছর ৫ মে নির্যাতনের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সাদিকসহ চার জনকে আসামী করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায়ে তিন জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: ফজলুল হক আরও বলেন, নির্যাতনের শিকার ওই কিশোরী আদালতে জবানবন্দি দেয় যে তার সম্মতিতে সাদিকের সাথে তার শারীরিক সম্পর্ক হওয়ায় আসামী সাদিককে আদালত খালাস দিয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও রোজীনা আক্তার। আসামী পক্ষের ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক।রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন
০৭.০৫.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা