• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব দেওয়ানগন্জ তিলকপুরবাসীর প্রত্যাশা দাবি মোদের একটাই, নদী ভাঙ্গন রোধ চাই আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন মকবুল হোসেন নন্দীপাড়া জমি হবিগঞ্জ জেলায় নিয়ে প্রতারণার অভিযোগ, ১৬ ওয়ারিশকে না জানিয়ে দলিল করলেন আব্দুল সাত্তার কে মামলার হুঁশিয়ারি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অফিস উদ্বোধন জামালপুরে রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের দাবিতে  মানববন্ধন, পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজার আটক,

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর:
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলায় মোশারফগন্জ ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার মো:মিজানুর রহমান কে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রি করার অপরাধে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে)সকাল সাড়ে দশটায় ইসলামপুর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ  ম্যাজিষ্ট্রেট রেজোয়ানা ইফতেখার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে ইসলামপুর মেসার্স ঝরনা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর পৃথক ধারায় ৪৫ ধারায় মালিক কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড ও ৪৬ ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অর্থাৎ মোট ১ লক্ষ টাকা অর্থদন্ড ও ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান  করেছেন।
মো: মিজানুর রহমান পিতা মৃত আ:মালেক, মাতা মজিরন খুলনা জেলার খালিশপুর উপজেলার বডবইরা গ্রামে বসবাস করেন এবং বর্তমান কর্মস্থল ইসলামপুর উপজেলার মোশারফগন্জ ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার।
এলাকাবাসী বলেন, গতকাল রাত বারোটার পরে তিন ড্রাম জ্বালানি তেল পাচার করে ঝর্ণা ফিলিং স্টেশন থেকে। প্রতি ড্রামে প্রায় ২ শত লিটার তেল ধরে। এতে প্রায় মোট ৬শত লিটার তেল গতকাল রাতে পাচার করেছে ঝণা ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিরা। তাছাড়াও রয়েছে  বিগত সময়ে তারা তেল পাচার করেছে। পাচার করেছে, কোন সময় সকালে, কোন সময় বিকালে এবং কোন সময় সন্ধ্যায় বা গভীর রাতে।এই সমস্ত তেল পাচার করে বাহিরে বেশি দামে বিক্রি করেছে। এতে অভিযোগ উঠেছে, বাহিরে প্রায় প্রতিলিটার তেল ৩-৪ শত টাকায় বিক্রি হচ্ছে।এসব পাচারকৃত তেল বিক্রি করে হাতিয়ে নিয়েছে তারা মোটা অংকের টাকা।অথচ সাধারণ জনগন তেলের জন্য রাত হতে লাইনে দাঁড়িয়ে থেকে কোন তেল পাইনি। জনগণের দাবি এই সমস্ত কর্মীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাজমুল হুসাইন এবং সহকারী কমিশনার (ভূমি )রেজোয়ান ইফতেকার মহোদয়কে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা