• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব দেওয়ানগন্জ তিলকপুরবাসীর প্রত্যাশা দাবি মোদের একটাই, নদী ভাঙ্গন রোধ চাই আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন মকবুল হোসেন নন্দীপাড়া জমি হবিগঞ্জ জেলায় নিয়ে প্রতারণার অভিযোগ, ১৬ ওয়ারিশকে না জানিয়ে দলিল করলেন আব্দুল সাত্তার কে মামলার হুঁশিয়ারি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অফিস উদ্বোধন জামালপুরে রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের দাবিতে  মানববন্ধন, পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

জামালপুরে বজ্রপাতে নিহত এনসিপি নেতা মজনসহ ২

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে
বজ্রপাতে এনসিপি নেতা মজনু মিয়া (২২) ও জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ছোট আড়ংহাটি গ্রামে একজন কৃষক ফারুক মিয়ার (৩৬) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে জামালপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ওই দুইজনের মৃত্যু হয়।

এলাকাবাসী বলেন, শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামে মজনু মিয়া তার বাড়ির পাশে ধান ক্ষেতে ধান কাটতে যায়। দুপুরের দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় ধান ক্ষেতেই তার উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত মজনু মিয়া একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলার জাতীয় জাতীয় ছাত্রশক্তির সদস্য।
নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে সকালে আমাদের ধান ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড় বৃষ্টি হয় তখন আমি জুম্মা নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, একটা অপমৃত্যুর মামলা হয়েছে।

অপরদিকে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ছোট আড়ংহাটি গ্রামে বজ্রপাতে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে। কৃষক ফারুক মিয়া দুপুরে মাঠে ধানের কাজ করার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় ফারুক মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক মিয়া একই এলাকার আফসার আলীর ছেলে।
জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কে একাধিকবার ফোন করা হলে, সে ফোন রিসিভ করেন নাই।
১৫.০৫.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা