• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মো: রাশেদুজ্জামান খান-কে সমগ্রহ বাংলাদেশ নিজস্ব প্রতিনিধি (সাংবাদিক) হিসেবে নিয়োগ প্রদান করা হলো গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে নাফরিজা শ্যামা-খালেকুজ্জামান-আশরাফুল হক-জুবায়ের-সাইদুলের ১০০ কোটি টাকার অনিয়ম সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি মেলান্দহে ৯ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার জামালপুরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন জলবায়ু পরিবর্তনে সচেতনতাবৃদ্ধি, দূর্যোগঝুঁকি মোকাবেলায়  র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি, সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন বাণিজ্যের গতিশীলতা আর অর্থনীতির ভিত: কোন পথে হাঁটছি আমরা? মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার

জনতার মাধ্যমে সংবাদ
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

গ্রেফতার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান। ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসামে উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৩ জুন) বিকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জিসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান প্রধানকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় জিসান প্রধান আসামি। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

অভিযুক্ত জিসান প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ছিলেন।

এদিকে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী শিবির নেতা জিসান আহমেদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এসএম ফরহাদ।

আমি ‘গেরামের’ ছেলে, দেন কোদাল দেন: গাজীপুরের ডিসি
শনিবার (১৩ জুন) দুপুর ২ টার দিকে এস এম ফরহাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। তিনি গ্রেফতার অবস্থায় পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, জিসানের বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি। তার ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা