• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজউকের ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ পূর্বাচল ও ঝিলমিলের নথি স্থগিত, তদন্তের আওতায় হাজারের বেশি প্লট—বর্তমান চেয়ারম্যানের কাছে জবাবদিহির দাবি মানহীন ওষুধের অভিযোগে ঔষধ প্রশাসনে রহস্যজনক নীরবতা! মহাপরিচালকের পিএসের ‘ফেক নিউজ’ মন্তব্য, মুখপাত্রের কাছে বক্তব্য নেওয়ার পরামর্শ—জনস্বাস্থ্য নিয়ে প্রশ্ন কারসাজিতে জড়িত তিন পক্ষই এক ব্যাংক থেকে ৮৫ কোটি টাকার ঋণ নিয়ে আরেক ব্যাংকের মাধ্যমে বিল উত্তোলন ১২০ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ: বিএলআরআইয়ের পিডি সাজেদুলকে ঘিরে স্বজনপ্রীতি ও অর্থ ব্যয়ের প্রশ্ন ফেলোশিপে স্ত্রীর সুবিধা, দরপত্র ছাড়া কাজ বণ্টন ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি কাঁঠালিয়ায় তথ্য চাওয়ায় সাংবাদিককে মামলা দেওয়ার হুমকি! পিআইও জোবায়ের হোসেনের বিরুদ্ধে অভিযোগ কঙ্গোতে ইবোলা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে, বাড়ছে উদ্বেগ ২০১৮–২০১৯ সালের সংবাদ প্রকাশের জের? গাজীপুর থেকে নারায়ণগঞ্জ—পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি Cosa cambia nel 2024 per i limiti di deposito settimanali su baxterbet casino বিজয়নগরে মাদক কারবারের অভিযোগ ঘিরে প্রশ্ন, আলোচনায় রুবেল খান ও মানিক মিয়া সিঙ্গারবিলের নলমুনিয়ায় মাদক সরবরাহের অভিযোগ, বিভিন্ন থানায় মামলা থাকার দাবি রুবেল খানের বিরুদ্ধে—নিরপেক্ষ তদন্তের দাবি সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে একাধিক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

খেলার খাবার
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে মাঠে নামছে ফ্রান্স। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক সতীর্থ মেসির ভূয়সী প্রশংসা করেন ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। তার মতে, বয়স ৩৮ হলেও মেসি এখনো বিশ্বফুটবলের সবচেয়ে ভয়ংকর খেলোয়াড়দের একজন।

দেম্বেলে বলেন, ‘মেসি আমার দেখা সেরা ফুটবলার। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় সে। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। বয়স বাড়লেও তার পায়ের জাদু একটুও কমেনি। আমাদের অবশ্যই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে; কারণ সে আবারও বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে।’

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। সেই স্মৃতি এখনো ফরাসি ফুটবলে আলোচিত বিষয়। তবে দেম্বেলের মতে, চার বছর আগের সেই হতাশা এখন নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে দলকে। তিনি বলেন, ‘ফাইনালে হারাটা অবশ্যই কষ্টের ছিল। কিন্তু দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে। আমাদের দলেও পরিবর্তন এসেছে, আর্জেন্টিনা দলেও এসেছে। তবে কাতারের সেই স্মৃতি এখন আমাদের আরো ভালো করার প্রেরণা হিসেবে কাজ করছে।’

সাক্ষাৎকারে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও কথা বলেন দেম্বেলে। সাম্প্রতিক সময়ে নেতৃত্ব এবং মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়া এই ফরোয়ার্ডের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি। দেম্বেলের ভাষায়, ‘কিলিয়ানের প্রতি অনেক সময় অন্যায় করা হয়। সমালোচনার মাত্রা তার ক্ষেত্রে অনেক বেশি। অথচ সে একজন অসাধারণ ফুটবলার এবং মাঠের বাইরেও দুর্দান্ত মানুষ। শুধু সে কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকেই ছোট বিষয়কে বড় করে দেখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা