• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজউকের ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ পূর্বাচল ও ঝিলমিলের নথি স্থগিত, তদন্তের আওতায় হাজারের বেশি প্লট—বর্তমান চেয়ারম্যানের কাছে জবাবদিহির দাবি মানহীন ওষুধের অভিযোগে ঔষধ প্রশাসনে রহস্যজনক নীরবতা! মহাপরিচালকের পিএসের ‘ফেক নিউজ’ মন্তব্য, মুখপাত্রের কাছে বক্তব্য নেওয়ার পরামর্শ—জনস্বাস্থ্য নিয়ে প্রশ্ন কারসাজিতে জড়িত তিন পক্ষই এক ব্যাংক থেকে ৮৫ কোটি টাকার ঋণ নিয়ে আরেক ব্যাংকের মাধ্যমে বিল উত্তোলন ১২০ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ: বিএলআরআইয়ের পিডি সাজেদুলকে ঘিরে স্বজনপ্রীতি ও অর্থ ব্যয়ের প্রশ্ন ফেলোশিপে স্ত্রীর সুবিধা, দরপত্র ছাড়া কাজ বণ্টন ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি কাঁঠালিয়ায় তথ্য চাওয়ায় সাংবাদিককে মামলা দেওয়ার হুমকি! পিআইও জোবায়ের হোসেনের বিরুদ্ধে অভিযোগ কঙ্গোতে ইবোলা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে, বাড়ছে উদ্বেগ ২০১৮–২০১৯ সালের সংবাদ প্রকাশের জের? গাজীপুর থেকে নারায়ণগঞ্জ—পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি Cosa cambia nel 2024 per i limiti di deposito settimanali su baxterbet casino বিজয়নগরে মাদক কারবারের অভিযোগ ঘিরে প্রশ্ন, আলোচনায় রুবেল খান ও মানিক মিয়া সিঙ্গারবিলের নলমুনিয়ায় মাদক সরবরাহের অভিযোগ, বিভিন্ন থানায় মামলা থাকার দাবি রুবেল খানের বিরুদ্ধে—নিরপেক্ষ তদন্তের দাবি সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে একাধিক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি শুধু একজন এমপি নই, একজন মন্ত্রী। আমার গাড়িতে জাতীয় পতাকা থাকে। সংসদ অধিবেশন চলাকালে মন্ত্রীরা মাসে একবার কথা বললেও আমি প্রতিদিন দুই থেকে তিনবার কথা বলতে পারি। সে হিসেবে আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি।

আজ রোববার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন অর্জন করেছে। আমরা আশা করি ভবিষ্যতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

চৌদ্দগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ দাবি করছেন এ এলাকার সব উন্নয়ন তাদের হাত ধরেই হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমি এ এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ এনেছি। নির্বাচন শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই আরও ১০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছি। সরকারের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। আমরা চাই সরকার তার মেয়াদ পূর্ণ করুক। সরকার স্থিতিশীল থাকলে উন্নয়নের জন্য বরাদ্দ আরও বৃদ্ধি পাবে।

ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামের অন্যতম সমস্যা কিশোর গ্যাং ও মাদক কারবার। চৌদ্দগ্রামে এসবের কোনো স্থান হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের ছয় মাস সময় দেওয়া হচ্ছে বিকল্প জীবিকার পথ খুঁজে নেওয়ার জন্য। এরপরও কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে ভালো মানুষের সংখ্যা অপরাধীদের চেয়ে অনেক বেশি। সবাই ঐক্যবদ্ধ হলে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা