• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ ও ভারত সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা, সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে  চাচা খুঁন, সেই ভাতিজা আজ গ্রেফতার জামালপুরে একজনকে পুশইনের চেষ্টা,পতাকা বৈঠক করেও হয়নি কোন সমাধান, বৃদ্ধা মা ও গৃহবধূকে মারধর ও ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব দেওয়ানগন্জ তিলকপুরবাসীর প্রত্যাশা দাবি মোদের একটাই, নদী ভাঙ্গন রোধ চাই আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অফিস উদ্বোধন

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে  চাচা খুঁন, সেই ভাতিজা আজ গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর:
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে  চাচা খুঁন, সেই ভাতিজা আব্দুস সালাম (৩৯) আজ পুলিশের হাতে গ্রেফতার । বুধবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষীরচর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়, গত শনিবার (৬ জুন) জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পৈত্রিক সূত্রে কৃষি জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আব্দুস সালাম ও তার লোকজন তার চাচা আব্দুল হকের ওপর মাইরপিঠ ও আক্রমণ চালায়। এ সময় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশের একটি অভিযান টিম আসামীকে গ্রেফতারের অভিযান শুরু করে। পুলিশের ওই টিম তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এক পর্যায়ে আজ সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে প্রধান আসামী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলা পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই হত্যাকাণ্ডের পরপরই আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
১০.০৬.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত........

ফেসবুকে আমরা